• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের দুর্নীতিবাজ রাজেশ সরকার এখনো বহাল তবিয়তে ব্রাহ্মণপাড়ায় “মদিনার কাফেলা” উপজেলা কমিটি গঠন কোনাবাড়ীতে বিপুল মাদক উদ্ধার, গাঁজা-বিদেশি মদসহ আটক ২ সাভারে সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক তানোরে আইনশৃঙ্খলা সভা যানজট নিরসনে থানার মোড় প্রশস্তকরণের যুগান্তকারী সিদ্ধান্ত সাংবাদিক সাখাওয়াত হাফিজের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ৩নং চামরদানি ইউনিয়নের কাহালা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

বিশেষ প্রার্থনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-০১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান কামরুল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয়। এমসয় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোরঞ্জন সরকার। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd