• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা

ভালুকায় এইচ এস সি পরিক্ষার প্রথম দিনে ১০ পরীক্ষার্থী ১ প্রভাষক বহিষ্কার

Reporter Name / ৫০৯ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ) : ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ভালুকায় এইচ এস সি ও সমমানের পরিক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় একই সিটে বসে একই সেটে (MCQ) এমসিকিউ পরিক্ষা দেওয়ার দায়ে ১০ শিক্ষার্থী এবং ১জন প্রভাষককে শিক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে বহিষ্কারের নিদের্শনা দিয়েছেন।

রবিবার সকাল১১টায় প্রথমে দিনে ভালুকা উপজেলার সায়েরা সাফায়াত স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে দশজন পরীক্ষার্থীকে এবং একজন প্রভাষককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এবং এতে সহায়তা করায় ১০ পরীক্ষার্থী ও এক শিক্ষকের ব্যাপারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ প্রভাষক সাদিকুর রহমান। পরীক্ষার্থীরা হলেন, মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

জানা যায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ৯৯টি কেন্দ্রে এ বছর ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি।

এবার ময়মনসিংহ জেলার ২৯ হাজার ৬৮২ জন, জামালপুরের ১২ হাজার ৩৪৬ জন, নেত্রকোণার ১০ হাজার ৬৬৬ জন ও শেরপুরের ৬ হাজার ৪৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd