• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কন্যাশিশু: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি তানোরে মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি থানায় লিখিত অভিযোগ আলীকদমে এক পিস ইয়া/বায় ৩ মাসের কারাদণ্ড ফকিরহাটে ভৈরব নদী থেকে ম/স্ত/ক/বি/হী/ন অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার সাধু সাজা বনাম সাধু থাকা: আমাদের সামাজিক নৈতিকতার সংকট তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেজুতি হোসাইনকে দেখতে চাই সাভার বাসী নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থান পরিদর্শনে পুলিশ প্রশাসন বাগেরহাটের মোল্লাহাটে শি/শু/র গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা

ভান্ডারিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Reporter Name / ৩৮৪ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনধিঃ

শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার প্রতিদিন’ প্রতিপাদ্যে নিয়ে ৭দিন ব্যাপী শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখ রাস্তায় দিবসটি পালনের জন্য সকালে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর নেত্বেত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণলী দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামাল হোসেন, ডাঃ অমিত হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার আবুল হাসান, সহকারী শিক্ষা অফিসার মোঃ কাওছার হাওলাদার, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, সেনেটারী ইনেসপেক্টর মোঃ জহিরুল ইসলাম ও উপ-পরিদর্শক মানিক লাল হালদার প্রমুখ।

জাতীয় পুষ্টি সপ্তাহে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন উদ্বোধন ছাড়া দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি, তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর এতিমখানায় খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি, পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার, ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd