• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি বাগেরহাটে চোরাই এগারটি গরু ও পিকআপ উদ্ধার, ৩ আসামি গ্রেফতার ফকিরহাটে এক মাদক সেবনকারী-কে কারাদন্ড মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপনে গুণীজন, প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলা শাহরাস্তিতে মাদক কারবারির মোবাইলে পুলিশের সঙ্গে আর্থিক লেনদেনের চ্যাট ও ভয়েস ক্লিপের অভিযোগ আজিমপুর ফুটবল একাডেমিতে নিজেকে গড়ে তুলছেন সম্ভাবনাময় ফুটবলার ইয়াছিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে ‘জিরো টলারেন্স’ স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে পাঠদান; চরম ঝুঁকিতে শতাধিক শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এবার গ্রামেই, দক্ষিণ জয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৫০ রোগীর চিকিৎসা রেল কর্মচারীদের একাংশ ও বহিরাগত সিন্ডিকেটের যোগসাজশ:

ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুবদল নেতা ও সাবেক পিরোজপুর জেলা ছাত্রদলের সহসভাপতি মো. জিয়া উদ্দিন বাবুলের উপর গভীর রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড কালেমা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, গত ২৩ জুলাই দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে একদল সন্ত্রাসী জিয়া উদ্দিন বাবুলের ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তাদের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ঘরের আঙিনায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ১২ থেকে ১৫টি কোপ দিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন বক্তারা।

পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গভীর রাতে ঘরে ঢুকে একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, যুবদল নেতা নাজমুল হাসান আরিফ, আনিচুর রহমান অলি আকন, পৌর যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক তালুকদার আহম্মেদ মারুফ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আল আমিন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন ও রিয়াজুল ইসলাম শাহীরাজসহ অনেকে।

কর্মসূচিতে জাতীয়তাবাদী যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd