• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চিকিৎসায় অবহেলা ও ভুল রিপোর্টের বলি নবজাতক: ক্ষোভে ফুঁসছে ফকিরহাট তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আপন চাচা, এলাকায় তীব্র চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড ফকিরহাটে ইটের সলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধন হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম গেট থেকে ময়লার স্তূপ অপসারণ, স্বস্তি ফিরল শিক্ষাপ্রতিষ্ঠানে ​দৌলতখানে ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি ঢাকা জেলা ডিবি উত্তর এর বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আইয়ুব খান ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক সেবনের অপরাধে মো: মাসুম হাওলাদার (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৬ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া ৭ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত মাসুম হাওলাদার ওই এলাকার হাওলাদার বাড়ির আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভান্ডারিয়া এলাকায় অভিযান চালায় টহল পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় মাসুম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদার। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও মেয়াদের সাজার আদেশ দেন।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দণ্ডপ্রাপ্ত মাসুম হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd