মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রুপম কুমার সরকার ও এএসআই রতন কুমার মল্লিক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার সাহেবাবাদ এলাকার রিফাত হোসেন (২০), চান্দলা এলাকার হিরন মিয়া (৪০) এবং সুমন মিয়া (৩৭) গ্রেপ্তার হন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে রিফাত হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে হিরন মিয়া ও সুমন মিয়াকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।