• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন,দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ কারাগারে থেকেও সন্ত্রাসবিরোধী মামলায় আসামি হাফিজুর মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত

Reporter Name / ২৩৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  ১৯ এপ্রিল রবিবার ভরাসার বহুমুখী উচ্চ  বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টিপু। বিশেষ অতিথি,
মোঃ সালেহ আহমেদ, ৪নং ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন,জামাল হোসেন থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক,  আবুল কাশেম, সঞ্চলনায় ছিলেন গাজী আবদুল হক অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মনিরুল ইসলাম, অহিদুজ্জামান ফারুক, আহসান হাবিব ও ইন্জিনিয়ার আবদুল জলিল প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। চূড়ান্ত খেলায় খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়২/০ শূন্য গোলে কাহেতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় । প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত জমজমাট, যেখানে ছোট ছোট শিক্ষার্থীদের চমৎকার খেলা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-অভিভাবক এবং বিপুলসংখ্যক দর্শক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা, দলগত মনোভাব এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd