• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত ঢাকার আশুলিয়ায় মাদক শিশু অপহরণ ও পাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে হলুদ সাংবাদিকতার আড়ালে ভুয়া সংগঠন: লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ফরিদ চিসতির বিরুদ্ধে কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

বুড়িচংয়ে কথিত কিশোর গ্যাং ‘বিকেজি’র লিডার ছাব্বির আটক

Reporter Name / ১৯৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মো. শাহজাহান বাশার,

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং ‘বিকেজি (BKG)’-এর লিডার মো. ছাব্বির (২৬)কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ছাব্বির ওই এলাকার আবদুল মজিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এসআই মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার ৭ নম্বর আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার সকালে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাব্বির কথিত কিশোর গ্যাং ‘বিকেজি’র নেতৃত্বের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠে এলেও পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পলাতক আসামি ছাব্বিরকে আজ সকালে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে পুলিশ।”

পুলিশ জানায়, আটক ছাব্বিরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বুড়িচং থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।

স্থানীয় সচেতন মহল কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করেছে এবং অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd