• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক

বিশ্বনাথে যুক্তরাজ্য যুবদল নেতা গ্রেপ্তার।

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫


স্টাফ রিপোর্টার

আব্দুল মোতালিব খা।

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীদের উপর হামলার মামলায় পলাতক থাকা যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টারদিকে নকিখালী এলাকা থেকে থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।আনহার মিয়া এসময় নিজ বাড়ি থেকে সিলেট যাচ্ছিলেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের মৃত গয়াছ মিয়ার ছেলে। দীর্ঘ দিন ধরে তিনি যুক্তরাজ্য যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানাগেছে।গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোওয়ানা জারির মামলার জিআর নং ১০৫/২৩ইং।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, ২০২৩ সালের ৩১ জুলাই বাদ-আছর সিলেটের সাগরদিঘীর পাড়ে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী আনহারের প্রতিবেশী সম্পর্কে চাচা মোহাম্মদ আবুল হোসেন মৌলভীরগাঁও জামে মসজিদে পৌঁছান। এরপর মাগরিবের আযান হলে ওই মসজিদেই তিনি তার চাচাতো ভাই প্রবাসী আব্দুর রব গৌছকে নিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের পাশেই তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে বাড়ি যাবার পথে আনহার মিয়া পক্ষ আবুল হোসেনের উপর হামলা করে তাকে গুরুতর আহত করেন। ছিনিয়ে নেন নগদ টাকা ও মোবাইল ফোনসেটও। এঘটনার দুইদিন পর (২০২৩সালের) ৩আগষ্ট আহত আবুল হোসেনের বড়ভাই আব্দুল মনাফ ছোটভাইয়ের উপর হত্যার চেষ্টার অভিযোগ এনে আনহার মিয়াসহ আরও ৭জনকে এজাহারনামীয় আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন, (মামলা নং ৩)।এদিকে মামলা তদন্তের পর সত্যতা পাওয়ায় তিনমাসের মাথায় (২০২৩ সালের) ৩১ অক্টোবর এজাহার নামীয় ৮আসামিকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন তদন্ত কর্মকর্তা থানার এসআই আব্দুস সালাম। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় দীর্ঘদিন যুবদল নেতা আনহার মিয়া পলাতক ছিলেন।বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আনহার মিয়া নামের গ্রেপ্তারি পরোয়ানা জারির এক পলাতক আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd