• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম (১৫) উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার: সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ১৬ বছরের সংগ্রাম কাঁধে ঝাঁকা ডালি, স্বপ্ন শুধু পরিবারের সঙ্গে শেষ জীবন দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০! আনোয়ারায় এখন তিনটি সার কারখানায় বন্ধ (ডিএপি) কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ

বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্ভোদন

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

সারা বাংলাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর আওতায় বাগেরহাট জেলার সকল উপজেলার ন্যায় ফকিরহাট উপজেলায় ১২ই অক্টোবর সকাল সাড়ে ৯ ঘটিকার সময় বারাশীয়া সরকারি প্রাথমিক স্কুলে টিকাদান কর্মসূচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আসাদুজ্জামান সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও উদ্বোধক ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আসাদুজ্জামান সাগর বলেন, এই কর্মসূচি ১৮ কার্যদিবস ধরে চলবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন কমিউনিটি ভিত্তিকভাবে বিদ্যালয়বহির্ভূত শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া যাবে।

বাগেরহাট জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশু কিশোরদের এবং
ফকিরহাট উপজেলায় ৩৯ হাজার ৮ শত ৬২ জন কে এই টিকার আওতায় আনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সরদার তানভীর মাহমুদ অনিক,ডাঃ শাহরিয়ার শামিম,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়,উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)কামাল হোসেন।
স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন,
এসময় উপস্থিত ছিলেন বারাশীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মিজানুর রহমান, সহকারী শিক্ষক আফরোজা আক্তার, ফেরদৌসী খাতুন,কিমিয়া আক্তার, প্রনবেশ রায় চৌধুরী সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে মোল্লা রাজু আহমেদ,সাংবাদিক শেখ মনি,মো মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময়ে বারাশীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১১৪ জন শিক্ষার্থীকে টাইফয়েডের টিকা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd