• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ শ্রীমন্তপুর এম. এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

ফ্রিজে তেলাপোকা, দুই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৫২৩ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ নগরীর সারিন্দা ও ধানসিঁড়ি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ ও নানা অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি মামলায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর সি কে ঘোষ রোড এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান।

অভিযানে গোলাম মাকসুদের মালিকানাধীন সারিন্দা রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ের এক মাসের কারাদণ্ড এবং মো. বাবুলসহ অংশিদারদের মালিকানাধীন ধানসিঁড়ি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে কারাদণ্ড থেকে রেহাই নেয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান, র‌্যাব-১৪ এর এসএসপি মো. জাহিদ হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের স্যানেটারি ইন্সপেক্টার মো. জাবেদসহ র‌্যাব সদস্যরা।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান সাংবাদিকদের বলেন, রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, ফ্রিজে তেলাপোকা, বাসি খাবার সংরক্ষণসহ বেশ কিছু অনিয়মের কারণে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে দেয়।

এ সময় সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে রান্নাঘর পরিচ্ছন্নসহ যথাযথ নিয়মকানুন অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয় বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd