• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন আমরা কি শিখেছি, আর কি শেখাচ্ছি? ​— মোঃ রাজিব খান দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসনাবাদে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দুটি যুব সংগঠন

ফরিদপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা*

Reporter Name / ৩১২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি- ২০২৫ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর  এসএসসি-  পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের     ফরিদপুর পুলিশ লাইনস ড্রিল শেডে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও সভাপতি, পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর  জনাব মোঃ আব্দুল জলিল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর জনাব মোঃ শামছুল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, অধ্যক্ষ, পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, ফরিদপুরসহ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি- ২০২৫ পরীক্ষায় ৩৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ৩১৩ জন পাশ করে। পাশের হার ছিল ৯১.৭৮%। জিপিএ- ৫ পেয়ে পাশ করেছে ৮৭ জন শিক্ষার্থী যার মধ্যে ২৫ জন শিক্ষার্থী গোল্ডেন জিপি- ৫ পেয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এ আয়োজন করা হয়েছে।

 

পরবর্তীতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ হতে এসএসসি- ২০২৫ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd