• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি নাগেশ্বরীতে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উপপ্রশাসনিক কর্মকর্তা জেসি চৌধুরীর বুড়িচংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল আরএমপি পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনারের নির্দেশনা দক্ষিণ সুরমায় ইনচার্জ মফিজুর রহমানের নেতৃত্বে স্বস্তিতে সাধারণ মানুষ নাগেশ্বরীর বাসস্ট্যান্ড–ওয়াবদা বাজার–আয়নালের ঘাট সড়কের বেহাল দশা শিক্ষক দিবসে কুড়িগ্রাম জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত শাহানাজ পারভিন ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক

নাগেশ্বরীর বাসস্ট্যান্ড–ওয়াবদা বাজার–আয়নালের ঘাট সড়কের বেহাল দশা

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ওয়াবদা বাজার হয়ে আয়নালের ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন যানবাহনের চালকদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রায় এক বছর আগে সড়কের দুরবস্থা তুলে ধরে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচিও পালন করেছিলেন। সে সময় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়নকাজ শুরু হয়নি।

সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ থাকায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে বৃষ্টি হলে খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে ছোট যানবাহনসহ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় জনভোগান্তি দিন দিন বাড়ছে। এক বছর আগে মানববন্ধন করেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান হবে কবে—এ প্রশ্ন এখন স্থানীয়দের।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশগুলো চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ শুরু করুক। একই সঙ্গে সড়কটির দীর্ঘমেয়াদি টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এক বছর আগে মানববন্ধন, এক বছর পরও একই চিত্র—কর্তৃপক্ষের টনক নড়বে কবে? এখন এটাই স্থানীয়দের প্রশ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd