• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ৫ বসতঘর চিহ্নিত স্বার্থান্বেষী মহলের সুপরিকল্পিত মিথ্যা অপপ্রচার এর শিকার ২৩ বছর ধরে সততার সাথে দায়িত্ব পালন করা ধামরাই এর ইউপি সচিব মহসিন মিয়া কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রথমবরের মতো বরিশালে পালিতো হলো বিশ্ব ডায়াবেটিস দিবস কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

নাগেশ্বরীতে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মঙ্গল শোভা যাত্রা

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এ শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিশেষভাবে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জননেতা আলহাজ সাইফুর রহমান রানা। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রাকে ঘিরে নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd