• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ধামসোনা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পৌরসভার আর্থিক সংকট কাটাতে আইন অনুযায়ী কর আদায়ের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি তানোরে পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার দক্ষিণ সুরমায় কিশোর গ্যাং প্রধান অন্তরের ত্রাস: অধরা ‘রাঘববোয়াল’, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে যা বলা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী

ধামসোনা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

প্রচারণা কালে তিনি বাজারের ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এইসময় তিনি একটি আধুনিক, স্বনির্ভর ও জনবান্ধব ইউনিয়ন গঠনে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

নির্বাচনী প্রচারণা শেষে আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে ধামসোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নের রূপান্তর করব। রাস্তাঘাটের উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও জনগণকে সাতে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ধামসোনা ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী। তিনি জামি’য়াতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd