• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন আমরা কি শিখেছি, আর কি শেখাচ্ছি? ​— মোঃ রাজিব খান দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসনাবাদে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দুটি যুব সংগঠন

দেশ মানে মাটি নয়, আত্মার ঠিকানা

Reporter Name / ৩৩৪ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশ শুধু মানচিত্রের রেখায় বাঁধা কোনো ভৌগোলিক চিহ্ন নয়—এ এক অনুভব, এক বিশ্বাস, এক চেতনার নাম। এই মাটির গন্ধে, নদীর ঢেউয়ে, আকাশের মেঘে, শিশুর হাসিতে—দেশ জেগে থাকে নীরবে। আমাদের শিরায় শিরায় বইছে এই দেশের ইতিহাস, ত্যাগ আর ভালোবাসার স্রোত।

আজ আমরা উন্নয়নের কথা বলি, প্রযুক্তির কথা বলি, কিন্তু প্রশ্ন থেকে যায়—আমরা কি সত্যিই দেশকে ভালোবাসি? দেশ মানে শুধু স্বাধীনতা দিবসের মিছিল নয়, শুধু পতাকা ওড়ানো নয়; দেশ মানে প্রতিদিনের সততা, দায়িত্ববোধ, পরিশ্রম, ও নৈতিকতার চর্চা। দেশপ্রেম তখনই পূর্ণ হয়, যখন আমি নিজের কাজটা ঠিকভাবে করি—যে কাজের উপর দাঁড়িয়ে আছে আমার দেশ।

একসময় মানুষ দেশকে মা বলে ভালোবাসত। আজ সেই ভালোবাসা অনেকাংশে ব্যবসায় পরিণত হয়েছে। কেউ রাজনীতি করে ক্ষমতার জন্য, কেউ দেশ বিক্রি করে টাকার জন্য। অথচ দেশের প্রতি দায়িত্ব মানে হচ্ছে—দেশকে নিজের রক্তের মতো যত্নে রাখা।

আমরা ভুলে গেছি, দেশ গড়ার শুরুটা হয় নিজের ভেতর থেকে। যখন আমি ঘুষ না নেই, মিথ্যা বলি না, মানুষের অধিকার কেড়ে নেই না—তখনই দেশ বদলায়। সরকার বদলালে দেশ বদলায় না, মানুষের চরিত্র বদলালেই দেশ বদলায়।

দেশ মানে আমার মা, আমার ভাই, আমার প্রতিবেশী। দেশ মানে স্কুলের ছোট্ট মাঠ, মসজিদের আজান, হাটের কোলাহল, কৃষকের ঘাম, শ্রমিকের হাত। এই মানুষগুলোই আসল দেশ। তাদের মুখে হাসি ফিরিয়ে আনা—এই হলো প্রকৃত দেশপ্রেম।

দেশের কথা বললে অনেকেই বলে—সব নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, এখনো এই দেশের মাটিতে ভালো মানুষের বীজ রয়ে গেছে। যতদিন একজন মানুষ সত্যের পথে থাকবে, ততদিন দেশ বেঁচে থাকবে—আশার প্রদীপ জ্বালিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd