• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে কর্মশালা শহীদের খসড়া ফাইল গায়েব করেই পার! সিসিকের তিন এসেসরকে না সরালে ডুববে রাজস্ব দক্ষিণ সুরমায় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত আজ রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি রাত ৮টার মধ্যে বন্ধ হবে মার্কেট-শপিংমল, ৭টায় নিভবে বিলবোর্ড আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতে ইসলামী যুব বিভাগের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সিলেটে কাঁপানো ট্রিপল মার্ডার: রায়নগরে বাসায় ঢুকে আ.লীগ নেতাসহ ৩ জনকে গ/লা কে/টে হ/ত্যা! ভাণ্ডারিয়ায় নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত যে মানুষটি, হাতেম তাই’ উপমায় তিনি মোশাররফ হোসেন খান চৌধুরী

দক্ষিণ সুরমায় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় তরুণ ও যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় দক্ষিণ বার্থখলা পঞ্চায়েত কমিটি, সুশীল সমাজ ও সচেতন যুবসমাজের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক।তিনি তাঁর বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে মাদক ও অপরাধের অন্ধকার জগৎ থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।

মাদক ও অসামাজিক কার্যক্রম পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে ছাত্রদল সবসময় সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।”সভায় বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি।

তিনি যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান। তিনি পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং অপরাধ দমনে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মুস্তাক আহমদ।আলোচনা সভায় দক্ষিণ সুরমা বার্থখলা পঞ্চায়েত কমিটির মুরুব্বিয়ান, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক যুবসমাজ অংশ নেন।

উপস্থিত সকলে দক্ষিণ সুরমা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত এবং একটি আদর্শ ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তোলার ব্যাপারে একাত্মতা ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd