• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

তানোরে জিওল দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় বিদায় ও বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

হামিদুর রহমান,তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার জিওল দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় আজ সমবার ১৩ই এপ্রিল সকাল ১০টার সময় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান, সংসদ সদস্য-৫২, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং আদর্শ জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।”
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জামিলুর রহমান, সভাপতি, জিওল দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আলমগীর হোসেন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখা; মাওলানা মোঃ মকছেদ আলী, আমীর, তানোর পৌরসভা শাখা; আলহাজ্ব মোঃ কেফাতুল্লাহ সরদার, প্রতিষ্ঠাতা সভাপতি; এবং আলহাজ্ব মোঃ বদিউজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্যসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ—মোঃ মহসীন আলী, মোঃ মোজাফফর হোসেন, আলহাজ্ব মোঃ ওমর আলী এবং সাবেক কাউন্সিলরবৃন্দ মোঃ মুঞ্জুর রহমান, মোঃ আঃ বারী ও মোঃ আরব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আসলাম উদ্দিন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সুপার মাওলানা মোঃ জালাল উদ্দিন। তাঁদের দক্ষ পরিচালনায় পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও আকর্ষণীয়।
বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়, যা পুরো অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় কোরআন তেলাওয়াত, নাশিদ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd