• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কার্তিক ভদ্র (৫০) নামের এক জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ভোরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া হাই স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কার্তিক ভদ্র উপজেলার শোভনা গাবতলা বাজার এলাকার বাসিন্দা এবং সেখানে তাঁর একটি জুয়েলার্সের দোকান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে কার্তিক ভদ্র গুটুদিয়া হাই স্কুলের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন বা প্রাতঃভ্রমণে ছিলেন। এ সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী ঘাতক বাস তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে খর্নিয়া হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
শেখ মাহতাব হোসেন । ডুমুরিয়া খুলনা মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd