• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই শহীদদের স্মরণে তানোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল মিছিল ও পথসভা কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী কর্তৃক এক নকল নবীশকে মারপিটের অভিযোগ মধ্যনগর সীমান্তে ২৮ ভারতীয় গরু জব্দ সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বাস্তব প্রশিক্ষণ শেষে নরসিংদী ছাড়লেন দুই শিক্ষানবিশ এএসপি, আরআইকে বিদায় সংবর্ধনা জব্দ ৫৬০, এজাহারে ৪৩০: ওসি মনির হোসেনের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন: তানোর উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল ও পথসভা

জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই শহীদদের স্মরণে তানোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল মিছিল ও পথসভা

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

হামিদুর রহমান,রাজশাহী জেলা প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই শহীদদের স্মরণে রাজ শাহীর তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রবিবার (২ আগস্ট) বিকেল ৫টায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি তানোর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল্লাপাড়া বাজার ঘুরে হলের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাদের আদর্শ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে তানোর উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের দাবি। তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশন অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd