• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী কর্তৃক এক নকল নবীশকে মারপিটের অভিযোগ মধ্যনগর সীমান্তে ২৮ ভারতীয় গরু জব্দ সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বাস্তব প্রশিক্ষণ শেষে নরসিংদী ছাড়লেন দুই শিক্ষানবিশ এএসপি, আরআইকে বিদায় সংবর্ধনা জব্দ ৫৬০, এজাহারে ৪৩০: ওসি মনির হোসেনের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন: তানোর উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল ও পথসভা জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে বুড়িচংয়ে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী কর্তৃক এক নকল নবীশকে মারপিটের অভিযোগ

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

সাব-রেজিস্ট্রার অফিসে রোববার দুপুরে অন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক এক নকল নবীশকে মারপিট করে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে রোববার দুপুরে অফিস চলাকালীন সময়ে অন্যায়ের প্রতিবাদ করায় এক নকল নবীশকে সন্ত্রাসী কর্তৃক বেধম মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। বেশ কিছুদিন ধরে উক্ত নকল নবীশের সাথে দলিল লেখক সমিতির দলিল লেখকদের সাথে মনোমালিন্য চলে আসছে। এরই সূত্র ধরে দলিল লেখক সমিতির নেতাদের ছত্রছায়ায় কতিপয় সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা নিয়ে রোববার দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশ মমিনুল ইসলামকে বেধম মারপিট ও রক্তাক্ত জখম করেন। উক্ত নকল নবীশ মমিনুল ইসলামের পিতা আবুল কাশেম ও তার বসতবাড়ী রাজারহাট উপজেলার মানাবাড়ি। রোববার দুপুরেই গুরুতর আহত নকল নবীশ মমিনুল ইসলামকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসকরা আহত মমিনুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। নকল নবীশ মমিনুল ইসলাম এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। নকল নবীশ সমিতির নেতৃবৃন্দ নিজেদের এখন চরম নিরাপত্তা হীনতায় প্রশাসনের সার্বিক সহযোগিতা করেছেন। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুছ জানায়, নকল নবীশদের সাথে দলিল লেখকদের দ্বন্দ্বের সূত্র ধরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এব্যাপারে পুলিশী হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd