• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন আমরা কি শিখেছি, আর কি শেখাচ্ছি? ​— মোঃ রাজিব খান দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসনাবাদে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দুটি যুব সংগঠন

জাকসু নির্বাচন ২০২৫: শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মাশনুর হোসেন

Reporter Name / ৩৪৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মাকিবুর রহমান

বিশেষ প্রতিনিধি
দৈনিক যুগান্তর বাংলাদেশ।

আসন্ন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে “শিক্ষা ও গবেষণা সম্পাদক” পদে প্রার্থী হয়েছেন কাজী মাসনুর হোসেন। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছেন এবং তার ব্যালট নম্বর ০৫।
উল্লেখ্য আমার পদে আমিই একমাত্র নারী প্রার্থী যে সম্পূর্ণ স্বতন্ত্র, কোনো প্যানেল থেকে দাঁড়ায়নি।এর কারণ প্যানেলের অংশ হলে পরবর্তীতে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ থাকে না।

কাজী মাসনুর হোসেন তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছেন —
“শিক্ষাঙ্গন হোক দলীয় প্রভাবমুক্ত, নারীবান্ধব ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহনশীল” — এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করার।

নির্বাচনী পোস্টারে বিশ্ববিদ্যালয়ের একটি পাখির চোখে দেখা চিত্রের পটভূমিতে দেখা যাচ্ছে প্রার্থী কাজী মাসনুর হোসেনকে, যিনি তার স্বতন্ত্র অবস্থান এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে ইতিমধ্যেই শিক্ষার্থীদের নজর কেড়েছেন।

জাকসু নির্বাচন দীর্ঘদিন পর আয়োজিত হতে যাচ্ছে, এবং শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য প্রস্তুত। এই প্রতিযোগিতামূলক পরিসরে কাজী মাসনুর হোসেনের মত শিক্ষাবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি কি শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারবে — তা জানা যাবে খুব শিগগিরই।

কাজী মাশনুর হোসেন (মৌশি)
আসন্ন জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে
শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী
ব্যালট নং ৫
পদার্থবিজ্ঞান ৪৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd