• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

জয়পুরহাট চিনিকলে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Reporter Name / ৩২৬ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

বন্ধ ইনক্রিমেন্ট চালু, বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবি এবং জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। এসব সমস্যা নিরসনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে চিনিকলের প্রশাসনিক ভাবনের সামনে এ বিক্ষোভ করা হয়। পরে একটি মিছিল প্রশাসনিক চত্বর হয়ে মিল এলাকা প্রদক্ষিণ করে মিলের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক-কর্মচারীরা।

বিক্ষোভকারী শ্রমিক-কর্মচারীরা জানান, চিনিকলের স্থায়ী শ্রমিক-কর্মচারীদের চলতি বছরের জুলাই মাসের বেতন দেওয়া হয়নি। এই আগস্ট মাসের বেতনও দেওয়া হবে কি-না নিশ্চয়তা নেই। দেশের ৮টি চিনিকলে সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হলেও জয়পুরহাট চিনিকলের কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার তালিকায় রাখা হয়নি।

এসব দাবিতে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা সকালে বিক্ষোভ মিছিল করেন। কর্মকর্তারা যেন অফিস করতে না পারে সেজন্য অফিসের তালা খুলতে দেওয়া হয়নি। এছাড়া প্রশাসনিক কর্মকর্তারা অতিথি ভবন থেকে বের হতে পারেননি।

এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যার প্রতি আক্ষেপ প্রকাশ করে তার নানা সেচ্ছাচারীতা ও নিজেকে চিনিকলের মালিক দাবি করে শ্রমিকদের সাথে অসদাচরণ করার অভিযোগ তুলে ধরেন তারা।

জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক আনিছুর রহমান, জয়পুরহাট চিনিকলের সিডিএ খায়রুল ইসলাম ও কারখানা বিভাগের মেকানিক মোজাম্মেল হক প্রমুখ।

জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সকল মিলের সিডিএ ইনক্রিমেন্ট জুলাইয়ে বন্ধ করা হয়েছে। পরবর্তীতে ৮টি মিলের সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেওয়া হয়নি। সিডিএ ইনক্রিমেন্ট না দিলে কর্মচারীরা কাজে যাবে না। পাশাপাশি মজুরি কমিশনের মহার্ঘ ভাতায় শ্রমিকদের রাখা হয়নি। আমরা শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানাই।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন বলেন, আমাদের যে দাবি তুলে ধরা হয়েছে, তা ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নিরসন করতে হবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরা বৃহৎ আন্দোলন ঘোষণা করবো।

এসব অভিযোগ অস্বীকার করে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি নিয়ে যে বিক্ষোভ হয়েছে, তা আগে থেকে আমাকে জানানো হয়নি। তারা লিখিত বা মৌখিকভাবে আমাকে অবহিত করেননি। অফিসের কোন কর্মকর্তারা অফিসে কেউ ঢুকতে পারেনি। কারণ পিয়নের কাছ থেকে চাবিগুলো তারা নিয়েছে। বিষয়টি এসপি ও ডিসিকে জানিয়েছি। সমন্বয় করে মিলের উন্নয়নে কাজ করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd