• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ

জমি দখল চেষ্টা ও নির্বাচনী অফিস ভাঙচুর: বিএনপি নেতা গ্রেপ্তার

Reporter Name / ২৮৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোঃ মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার )::

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামে জমি দখলের চেষ্টা এবং একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল আলিম (৪৮), যিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রোববার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বরংগাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল আলিম, তার ভাই আব্দুল হকসহ আরও ৩–৪ জন সহযোগী মিলে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রফিকের জমি দখলের চেষ্টা চালান।

অভিযোগে বলা হয়েছে, জমিটি নিয়ে রফিকের সঙ্গে মৃত আব্দুল মান্নানের পূর্বে বিরোধ থাকলেও বিষয়টি ২০২২ সালের ২২ অক্টোবর আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়। আদালত ৭জমি দখল চেষ্টা ও নির্বাচনী অফিস ভাঙচুর: বিএনপি নেতা গ্রেপ্তার

মোঃ মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার )::

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামে জমি দখলের চেষ্টা এবং একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল আলিম (৪৮), যিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রোববার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বরংগাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল আলিম, তার ভাই আব্দুল হকসহ আরও ৩–৪ জন সহযোগী মিলে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রফিকের জমি দখলের চেষ্টা চালান।

অভিযোগে বলা হয়েছে, জমিটি নিয়ে রফিকের সঙ্গে মৃত আব্দুল মান্নানের পূর্বে বিরোধ থাকলেও বিষয়টি ২০২২ সালের ২২ অক্টোবর আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়। আদালত ৭ শতাংশ জমির মালিকানা ও দখল রফিকের অনুকূলে প্রদান করেন। প্রায় ৪০ বছর ধরে জমিটি রফিকের দখলে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে আব্দুল আলিম তার দলবল নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন এবং তার ভাই, মানিকগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী অফিসেও ভাঙচুর চালান।

ঘটনার পর রফিক থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল আলিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শতাংশ জমির মালিকানা ও দখল রফিকের অনুকূলে প্রদান করেন। প্রায় ৪০ বছর ধরে জমিটি রফিকের দখলে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে আব্দুল আলিম তার দলবল নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন এবং তার ভাই, মানিকগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী অফিসেও ভাঙচুর চালান।

ঘটনার পর রফিক থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল আলিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd