• শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ: চট্টগ্রামে গ্রেপ্তার ৩ জন, মালামাল উদ্ধার তানোরে ডাসকো ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের উদ্যোগ

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে দিন দিন জমে উঠছে ছাত্ররাজনীতির মাঠ। ১৯৯০ সালের পর এটাই প্রথম চাকসু নির্বাচন। দীর্ঘ ৩৪ বছর পর এ নির্বাচনে অংশ নিতে নানা সংগঠন ও জোট একে একে পূর্ণাঙ্গ প্যানেল গঠনের উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে প্রীতিলতা হলের শিক্ষার্থীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনের দ্বিতীয় তলায় হল সংসদের জন্য ফরম সংগ্রহ করেন প্যানেলটির ১২ জন শিক্ষার্থী।

নেতৃত্বে তারিন, তাসনিয়া ও রিমা ,প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকছেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।

মনোনয়নপত্র সংগ্রহের পর তারিন বলেন—“আজ আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদ বণ্টনের সিদ্ধান্ত জানাবো।”

একই সঙ্গে এজিএস প্রার্থী রিমা বলেন—“আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব এবং ছোট নামাজ রুমের মতো নানা সমস্যা রয়েছে। এসব সমাধানের জন্য কাজ করবো।”

এদিকে গতকাল (রবিবার) মনোনয়নপত্র জমা দিয়েছেন সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী হাবিবুর রহমান (কেন্দ্রীয় ভিপি পদে) এবং শাহজালাল হলের শিক্ষার্থী শাহরিয়ার হাসান (কার্যনির্বাহী সদস্য পদে)।

এছাড়াও ইতোমধ্যেই বেশ কয়েকটি প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট ‘দ্রোহ পর্ষদ’ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’

চবি চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী তফসিল অনুযায়ী—

মনোনয়নপত্র জমা: ১৫–১৭ সেপ্টেম্বর,যাচাই–বাছাই: ১৮ সেপ্টেম্বর,চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘ তিন দশক পর হতে যাওয়া এই নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd