• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ ! মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ কাষ্ঠঘর থেকে একসাথে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেফতার

ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ শাহজাহান বাশার,

সেন্টার ফর এডভান্সড স্টাডিজ হোমিওপ্যাথি (ক্যাশ) বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পুনরায় ভাইস প্রেসিডেন্ট (সহ-সভাপতি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট হোমিও চিকিৎসক, সমাজসেবক ও ধর্মীয় ব্যক্তিত্ব আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন।

শুক্রবার (১৫ মে ২০২৬) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ক্যাশ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যদের উপস্থিতিতে এই নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনটির সারাদেশে প্রায় ৩৫০ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে।

আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা, মানবসেবা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি ডি.এইচ.এম.এস এবং বি.এইচ.এম.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়) ডিগ্রিধারী একজন অভিজ্ঞ চিকিৎসক। এর আগে তিনি ক্যাশ বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি কুমিল্লার স্বনামধন্য প্রতিষ্ঠান “নগরী মিডিয়া ক্লিনিক (পি.টি.পি)” এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি “মদিনার কাফেলা বাংলাদেশ”-এর চেয়ারম্যান এবং কুমিল্লার ঐতিহ্যবাহী মাধবপুর দরবার শরীফের গদ্দিনশীন হিসেবেও সুপরিচিত। এছাড়াও তিনি জাতীয় মানবাধিকার সংস্থা (সেভ) কুমিল্লা জেলার সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মানবসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, চিকিৎসক সমাজ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁনের নেতৃত্ব, সততা, সাংগঠনিক দক্ষতা ও মানবিক কর্মকাণ্ড ক্যাশ বাংলাদেশকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd