• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের দুর্নীতিবাজ রাজেশ সরকার এখনো বহাল তবিয়তে ব্রাহ্মণপাড়ায় “মদিনার কাফেলা” উপজেলা কমিটি গঠন কোনাবাড়ীতে বিপুল মাদক উদ্ধার, গাঁজা-বিদেশি মদসহ আটক ২ সাভারে সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক তানোরে আইনশৃঙ্খলা সভা যানজট নিরসনে থানার মোড় প্রশস্তকরণের যুগান্তকারী সিদ্ধান্ত সাংবাদিক সাখাওয়াত হাফিজের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা

কোনাবাড়ীতে বিপুল মাদক উদ্ধার, গাঁজা-বিদেশি মদসহ আটক ২

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। অভিযানে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত কোনাবাড়ী থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইফতেখার হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ নম্বর ওয়ার্ডের কুদ্দুস নগর এলাকার কাঁঠাল বাগানে রাশেদের বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ওই বাড়ি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।

অভিযানে বাড়ির ভেতর থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ১২ বোতল বিদেশি মদও জব্দ করা হয়, যার মধ্যে ৬ বোতল ছিল McDowell’s এবং ৬ বোতল Royal Stag ব্র্যান্ডের। উদ্ধারকৃত মাদকগুলো প্রাথমিকভাবে মজুদ ও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

অভিযানে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
মোঃ উজ্জল মিয়া (৩৫), পিতা: অহিদ মিয়া, মাতা: আলেয়া বেগম, সাং- উলচা পাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং
মোঃ রাশেদ (৩৫), পিতা: দেলোয়ার হোসেন, মাতা: মৃত রাশিদা বেগম, সাং- কুদ্দুসনগর (কাঁঠাল বাগান), কোনাবাড়ী, গাজীপুর।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চলার অভিযোগ করলেও এ ধরনের বড় ধরনের অভিযান এই প্রথম বলে জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd