• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা

কুমিল্লার সদর দক্ষিণে অবৈধ মাটিকাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আবাদযোগ্য কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। পাশাপাশি পৃথক আরেকটি ঘটনায় অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের ভাটপাড়া, বিষ্ণুপুর ও গোয়ালগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, মহামান্য হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা অমান্য করে আবাদি কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতি করা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়।

তবে অভিযান শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত এস্কেভেটরটি সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় সেটিকে সাময়িকভাবে অকেজো করে স্থানীয়ভাবে একজন দায়িত্বশীল ব্যক্তির জিম্মায় রাখা হয়।

অন্যদিকে, একই দিনে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লোলবাড়িয়া এলাকায় অবৈধ মাটিকাটায় এস্কেভেটর সরবরাহ ও সহযোগিতার অভিযোগে সাদ্দাম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন ঢুলিয়ারা, সুয়াগঞ্জ গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আবু তাহের।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

প্রশাসন সূত্র জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd