• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী: অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, নির্মাণমান নিয়ে প্রশ্ন; তদন্তের দাবি এলাকাবাসীর কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

কালুখালীতে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

(৯ জুলাই) মঙ্গলবার দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকার আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খাগজানা মোড়সংলগ্ন আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনায় উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের অন্তত চারজন যাত্রী আহত হন।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
‎খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছুক্ষণের জন্য বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

‎এলাকাবাসী ও পথচারীরা অভিযোগ করে বলেন, স্কুল এলাকার এই মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত যানবাহনগুলো অতিরিক্ত গতিতে চলাচল করায় এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যান নিয়ন্ত্রণে এই স্থানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd