• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২

কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে জেলি পুশ করা ১২ কেজি চিংড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার উপস্থিতিতে জব্দ করা চিংড়িগুলো বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কালিয়াকৈর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিন ও অফিস সহকারী আশানন্দ উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন“খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন,

“চিংড়িতে জেলি পুশ করে বিক্রি করা অনৈতিক ভোক্তাদের প্রতারিত করার শামিল। এ ধরনের চিংড়ি ক্রেতাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হবে।”

সংশ্লিষ্টদের মতে, চিংড়িতে অননুমোদিত পদার্থ প্রয়োগ করা হলে তা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বাজার থেকে চিংড়ি কেনার সময় ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে, নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিকর উপায়ে মাছ বিক্রি প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ শাখাওয়াত হোসেন শওকত
কালিয়াকৈর, গাজীপুর
তারিখঃ ০৯-১০-২০২৬ ইং
মোবাইলঃ ০১৭২২৪২৬৭১৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd