• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন,দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

পিরোজপুর জেলা প্রতিনিধি.

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচাঁ নদীর চরখালী মোহনায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধ,নদীতীরবর্তী বসতভিটা এবং জনপদ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় কচাঁ নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন এক একপর্যায় অবরোধে পরিণত হয়,যার ফলে,সড়ক ও নৌযান চলাচল বন্ধ হয়ে যয়।প্রায় দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ থাকে যার ফলে হাজার মানুষ দুর্ভোগের শিকার হন।পরে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার মানববন্ধন স্থলে এসে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়ায় মানববন্ধন তুলে নেন বিক্ষুব্ধ এলাকাবাসী, চড়খালি এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মো. আল-আমীন হাওলাদার, ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম,স্থানীয় বাসিন্দা আবদুল ওহাব মাঝি,মানিক মৃধা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কচাঁ নদীর চরখালী মোহনায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে নদীতীরবর্তী এলাকার ঘরবাড়ি, বসতভিটা ও জনপদ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তারা আরও বলেন, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নদীতীরবর্তী মানুষের বসতভিটা রক্ষা এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার বলেন, সংশ্লিষ্ট ঠিকাদাররা যদি অবৈধভাবে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন করে থাকেন তাহলে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে তা প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd