আহমেদ আকবর
সিলেট
২৯/০৯/২০২৬ খ্রিঃ অনুমান ০৬:৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফল মার্কেট তামিম ফুট এজেন্সি প্রোঃ তৈয়ব আলীর ১১৫ নং দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১৬৫২ (এক হাজার ছয়শত বায়ান্ন) কেজি ভারতীয় মাল্টা যার আনুমানিক মূল্য ৪,৯৫,৬০০/- (চার লক্ষ পচানব্বই হাজার ছয়শত) টাকা, এবং ২৩০ (দুইশত ত্রিশ) কেজি পার্সিমন ফল যার আনুমানিক মূল্য ১,৩৮,০০০/- (এক লক্ষ আটত্রিশ হাজার) টাকাসহ চোরাচালান কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ন ১২-০৮১৫সহ আসামী ০১। মোঃ জসিম উদ্দিন (২১), পিতা-মোঃ শফিকুর রহমান, মাতা-পিয়ারা বেগম, সাং-হেমজোয়াহেতপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেটকে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২১, তারিখ-২৯/০৯/২০২৬খ্রি. ধারা- The Special Powers Act 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।