• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ

এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার!

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

আহমেদ আকবর

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে ভুয়া ছবি তৈরি এবং ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে ভুয়া কয়েকটি বট আইডি।

শুধু অপপ্রচারই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে লাগামহীন সাইবার বুলিং ও ট্রলিং। এ ধরনের কর্মকাণ্ডকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে দেখছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা। তাঁদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে একজন নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন প্রচেষ্টা নিন্দনীয়।

বিএনপির দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত মোহাম্মদ মকসুদ আহমদের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন প্রচারণা ও সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এক নজরে মোহাম্মদ মকসুদ আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস।
ছাত্রদলের একজন কর্মী হিসেবে ছাত্ররাজনীতি শুরু করেন মোহাম্মদ মকসুদ আহমদ। এই দীর্ঘ সময়ে তিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট জেলা যুবদলের সভাপতি ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd