• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা

উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন,

Reporter Name / ২৪৫ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

রাজধানীর শাহবাগে অবস্থিত দেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে* অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট* আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ বিষয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বিবিসি বাংলাকে জানান, বাইরে থেকে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। তিনি বলেন,
“সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।”
অগ্নিকাণ্ডে সংগঠনের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও সাংস্কৃতিক উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে ভিন্নমত জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তিনি বলেন,
“আগুন বাইরে থেকে দেওয়া হয়েছে নাকি ভেতর থেকেই লেগেছে—তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

ঘটনার পরপরই পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য নাশকতার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, উদীচী শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd