• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

আনোয়ারায় কেইপিজেড এর পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু, আহত ২

Reporter Name / ৪৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় কেইপিজেড শিল্পকারখানার ভেতর পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে স্থানীয় দুই শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুই শিশুকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, উপজেলার বৈরাগ ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২) এবং আহতরা হলেন, একই এলাকার মুস্তাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

এঘটনায় উদ্ধারকারী মো. রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত্যু ঘোষণা করে বাকি দু’জনকে চমেক হাসপাতালে দ্রুত নিয়ে যেতে বলেন ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে ৪জনকে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর দু’জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই এসময় বাকি দু’জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্ট : সুশান্ত শীল, আনোয়ারা, চট্টগ্রাম।
তাং: ০১/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd