• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ

সোবহানীঘাট জুয়ার আসর থেকে আটক ২ জন

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার

আব্দুল মোতালিব খা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় তীর জুয়া, মাদকসহ সকল অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়মিত অভিযান চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির আইসি টু আইসির নেতৃত্বে অভিযান চালিয়ে এক সময়ের তীর জুয়ার ব্যবসায়ী আবু বকত এর জুয়ার বোর্ড থেকে দুইজন আটক করা হয়। আজ ১৩/১০/২৫ ৭:২০ ঘটিকায়।

এই তীর–শিলং জুয়া এমন একটি রূপ ধারণ করেছে যে চায়ের দোকান, পানের দোকান, হোটেল, রেস্টুরেন্ট—সব জায়গায়ই চলছে এই তীর জুয়া। এই তীর জুয়ার বড় সুবিধা হলো, এটি মোবাইলে খেলা যায়। তাই সহজে কেউ বুঝতে পারে না। এই সুযোগে দেদারছে চলছে তীর জুয়া।

তবে পুলিশ ও ডিবি বারবার অভিযান পরিচালনা করে তাদের আটক করলেও কোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে তারা আবারও তীর জুয়ার ব্যবসা শুরু করে। বর্তমানে পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন মাদক, জুয়া ও সকল অবৈধ কাজের বিরুদ্ধে দিন–রাত অভিযান অব্যাহত রেখেছে।

তবে কিছু দুষ্টু দুষ্কৃতিকারী তাদের আশ্রয়–প্রশ্রয় দেয় এবং কিছু সাংবাদিক আছেন যারা এই জুয়ার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত সাপ্তাহিক চাঁদা নেন। না দিলে নিউজ করে দেন, আর চাঁদা দিলে নিউজ হয় না।

আমাদের সমাজ থেকে সকল অপরাধ ও অপকর্ম দমন করতে হলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু মনে করলে যে পুলিশ প্রশাসন সব ঠিক করে দেবে—তা সম্ভব নয়। কারণ তীর জুয়ার ব্যবসায়ীদের প্রতিহত করা ছাড়াও পুলিশ প্রশাসনের দেশে ও সমাজ উন্নয়নে আরও বহু কাজ আছে। তাই জুয়া, মাদক, চুরি, ছিনতাই বন্ধে আমাদের সবাইকে এগিয়ে এসে পুলিশ প্রশাসনকে সর্বদা সহায়তা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd