• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ ! মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ কাষ্ঠঘর থেকে একসাথে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেফতার

সালথায় স্থানীয় দ্বন্দ্বের তিন বছর ধরে বন্ধ একটি মহিলা মাদ্রাসা

Reporter Name / ৩২১ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে সালথায় স্থানীয় জমিজমার ঝামেলা নিয়ে তিন বছর ধরে বন্ধ রয়েছে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা লা মাদ্রাসা।

সোমবার সকালে মাদ্রাসার টিনের ব্যাড়া খুলে ফেলে স্থানীয় আসাম মোল্লা নামে এক ব্যক্তি।

স্থানীয়রা জানান, নটখোলা মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম এর সাথে কাসেম মোল্লার জমি নিয়ে ঝামেলা চলে আসছে অনেকদিন যাবত। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসারও চেষ্টা করা হয়েছে। কিন্তু মীমাংসা হয়নি। মাদ্রাসাতে চালু হলে মেয়েদের লেখাপড়া জন্য ভালো হতো। নটখোলা হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন,

 

 

আমার মাদ্রাসার জায়গা জোর করে দখল করেছিলো, কাসেম মোল্ল্যা। আমি উপজেলায় অভিযোগ করলে সার্ভেয়ার এসে আমার জমি মেপে দিলে, মাদ্রাসার জায়গার সীমানা পর্যন্ত টিনের বেড়া দেওয়া হয়। আজকে সোমবার সকালে কাসেম মোল্ল্যা আমার মাদ্রাসার সেই টিনের বেড়া ভেংগে ফেলে আবার পুনরায় দখল দেওয়ার চেষ্টা করছে। এসব ঝামেলা কারণে আজ তিন বছর ধরে মাদ্রাসা বন্ধ রয়েছে। ভয়ে কেউ আসতে চায় না। আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে আবুল কাশেমের সাথে যোগাযোগ করে ও তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে কাসেম মোল্ল্যা স্ত্রী মিনু বেগম বলেন, আমাদের জমি দখল করে মাদ্রাসা করেছে। আমাদের জায়গা ছেড়ে দিলেই হবে। আমরা তার মাদ্রাসা বন্ধ করি নাই। করোনা সময় থেকে এমনি বন্ধ করে রেখেছে।
মাদ্রাসা চালু হলে এলাকার জন্যই ভালো।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, নটখোলা মহিলা মাদ্রাসার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd