• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

সাভারের আশুলিয়ায় জিরানীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু ফেলে পালাল মাটি খেকুরা

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

সেলিম রেজা ,স্টাফ রিপোর্টার:

আশুলিয়ার জিরানী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে ভেকু ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাটি খেকু চক্রের সদস্যরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার। দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেকু মেশিন ঘটনাস্থলে পাওয়া গেলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে রাত-দিন নির্বিচারে মাটি কেটে এলাকার পরিবেশ ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি করে আসছে। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি জনচলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত মাটি খেকু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ মাটি ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে শামসু, মোতালেব, আনিস ও আবুল হোসেন রয়েছেন বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd