• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাভার-আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: ৮০০ পুড়িয়া হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ জন গ্রেফতার কুমিল্লার সাহেবাবাদ সমাজসেবক হাসান হুজুরকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার এসএমপির ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ (ছয়) জন গ্রেফতার ০২ নং ওয়ার্ডে জনপ্রিয়তা ধরে রেখেছেন ইউপি সদস্য মোঃ আবুল খায়ের মৃধা নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের পূর্নাঙ্গ কমিটি গঠন তানোরে ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাভার-আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: ৮০০ পুড়িয়া হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ জন গ্রেফতার

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার | ঢাকা | ২৩ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম পৃথক সময়ে অভিযান পরিচালনা করে এসব আসামীকে গ্রেফতার করে।

প্রথম অভিযানে ২২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সাভার থানাধীন ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

অপর এক অভিযানে একই সময় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এরপর ২৩ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে সাভারের পোড়াবাড়ি বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

আরেকটি অভিযানে ২২ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে সাভারের ওয়াবদা রোড এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

এছাড়া একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়, যিনি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে ডিবি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে একজনের বিরুদ্ধে ৯টি এবং অপর একজনের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। ছিনতাইকারী সদস্যের বিরুদ্ধেও ৩টি মামলা রয়েছে।

ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd