• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

সরকারি আজিজুল হক কলেজের সামনে রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রিনা আক্তার

কালাই প্রতিনিধি:

রেলগেট নির্মাণের দাবিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। এতে প্রায় তিন ঘণ্টা ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।

সোমবার (১৪জুলাই)সকাল ১০. ০০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনের রেললাইনে বসে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থীরা। তারা, রেলগেট চাই, নিরাপদ ক্যাম্পাস চাই, আর নয় প্রাণহানি, এই স্লোগান দিতে থাকেন।

গত ৬ জুলাই কলেজের একটি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয় হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম।এরপর ৮ জুলাই শিক্ষার্থীরা রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে কলেজের দুই ফটকে রেলগেট নির্মাণের দাবি জানায়। পাশাপাশি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। কিন্তু কোন দৃশ্যমান অগ্ৰগতি না হওয়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।

প্রতিদিন কলেজের সামনে দিয়ে অন্তত ৮ টি ট্রেন চলাচল করে। প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রেললাইন পার হয়ে ক্লাসে যান। রেলগেট না থাকায় তাদের ঝুঁকি নিয়ে চলতে হয়। সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী জাকির হোসেন বলেন, কিছু দিন আগে আমাদের এক ভাই ট্রেনের ধাক্কায় মারা গেছে। অথচ এতদিনেও রেল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেই নি। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। শিক্ষার্থীরা আরো বলেন, এক সপ্তাহের মধ্যে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের আশ্বাস বাস্তবায়ন না হলে তারা আরো বড় কর্মসূচি ঘোষণা করবেন।

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বিভাগ লালমনিরহাট অঞ্চলের কমান্ড্যাট মোর্শেদ আলম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। সাত দিনের মধ্যে ইতিবাচক অগ্ৰগতি হবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd