• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার শুনানি শেষে সেই সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর নাগেশ্বরীতে পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার তানোরে ভারী বৃষ্টিতে মাটির দোতলা বাড়ির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু তানোরে সরকারি পানির পাম্পের তার কেটে বোরিং নষ্টের অভিযোগ নাগেশ্বরীতে এক ব্যাক্তির ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কারাগারে বন্দিদের জন্য ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফকিরহাটের ডহর মৌভগে নৌকা বাইচ অনুস্ঠিত হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মুশা,দীর্ঘদিনেও গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

শুনানি শেষে সেই সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মারুফ হাসান

ফটো প্রতিনিধি

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সেই সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

আদালতে সিফাত আব্দুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। শুনানি শেষে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা সিফাতের জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন।

অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাত আব্দুল্লাহর বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার বিষয়টি যে কারণে তিনি আলোচনায় এসেছেন, তা মামলার এজাহারে উল্লেখ নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয়টি তোলেননি।

তিনি আরও বলেন, ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন।

পিপি আরও বলেন, সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবে কাজ করেছেন। ৫ আগস্টের আগেও তিনি ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন এবং এখনও তা অব্যাহত রেখেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd