কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে এক মাদককারবারির পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল অবৈধ মাদক ইস্কাফ উদ্ধার করেছে
পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান জানান, রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামের মাদককারবারি মতিয়ার রহমান ওরফে মতুর পরিত্যক্ত বাড়িতে মাদকের চালান মজুত রয়েছে—
এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৪টায় নাগেশ্বরী থানা-পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানা-ওসি এনামুল হক প্রধান বলেন, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।