• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কারাগারে বন্দিদের জন্য ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফকিরহাটের ডহর মৌভগে নৌকা বাইচ অনুস্ঠিত হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মুশা,দীর্ঘদিনেও গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনার নারী ভোটারদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন এর মতবিনিময় সভা খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে এমপি জসীম উদ্দিনকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ নাগেশ্বরীতে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মঙ্গল শোভা যাত্রা ২ নং বাকশিমূল ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সভা বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফকিরহাটের ডহর মৌভগে নৌকা বাইচ অনুস্ঠিত

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

‎বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহর মৌভোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডহর মৌভোগের কালীগঙ্গা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎ডহর মৌভোগ ১ ও ২ নম্বর ওয়ার্ডের চারপাড়া একতা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচে মোট ৮টি নৌকা অংশ নেয়।
‎গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের এ নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী। প্রতিযোগিতা ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকার মাঝিদের ছন্দময় বৈঠার তালে তালে কালীগঙ্গা নদীতে জমে ওঠে তীব্র প্রতিযোগিতা।

‎প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু।

‎নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইফতেখার আহমেদ পলাশ।

‎বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোড়ল কামরুজ্জামান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ মুশফিকুজ্জামান রিপন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলধা-মৌভোগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাশ তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সংগ্রাম তরফদার। প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন বাবু সুনিত্য রায় ও চারপাড়া একতা যুব সংঘের নেতৃবৃন্দ।

‎এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল ইসলাম কাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নৌকা বাইচের ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাহিদুর রহমান মুক্ত।

‎নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ডহর মৌভোগের গুরুদাস ও তার দল। দ্বিতীয় স্থান অর্জন করে নলধার নরেশের দল এবং তৃতীয় স্থান অধিকার করে রুদ্রগাতীর তিতাস ও তার দল।

‎প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার হিসেবে স্মার্ট টিভি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd