• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রথমবরের মতো বরিশালে পালিতো হলো বিশ্ব ডায়াবেটিস দিবস কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যে তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ২৩৮ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:‘

শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকালেই উপজেলা পরিষদ চত্বর থেকে এক রঙিন ও সুশৃঙ্খল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ও চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান,
সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মিজানুর রহমান,
সহ-সভাপতি ও ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ,।উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,
উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও কোয়েলা হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান,।উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও সরনজাই দাখিল মাদ্রাসার সুপার,।তানোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।
এ সময় তানোর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা এবং স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন,
এই বছরের প্রতিপাদ্য ‘শিক্ষকদের ক্ষমতায়ন স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা’। শিক্ষকরা সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই চ্যালেঞ্জিং সময়ে শিক্ষকরা তাঁদের শিক্ষার্থীদের জন্য স্থিতিস্থাপকতা, অভিযোজন ও উদ্ভাবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও মানসম্মত করতে শিক্ষক, প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে প্রকৃত অগ্রগতির চাবিকাঠি।
উল্লেখ্য, শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মান জানানোর লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। এ দিবসটি শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে নীতি উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদান তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
দিবসটি উপলক্ষে তানোর উপজেলা চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের হাতে ব্যানার-প্ল্যাকার্ড, স্লোগানে মুখর ছিল চারপাশ। র‍্যালিতে অংশ নেন শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা।
সার্বিক অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd