• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ৫ বসতঘর চিহ্নিত স্বার্থান্বেষী মহলের সুপরিকল্পিত মিথ্যা অপপ্রচার এর শিকার ২৩ বছর ধরে সততার সাথে দায়িত্ব পালন করা ধামরাই এর ইউপি সচিব মহসিন মিয়া কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রথমবরের মতো বরিশালে পালিতো হলো বিশ্ব ডায়াবেটিস দিবস কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

রাজশাহীর তানোরে পুজা মন্ডল পরিদর্শনে ইউএনও নাঈমা খান – সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

Reporter Name / ৩৮২ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

হামিদুর রহমান,

তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নাঈমা খান। (২৯ শে সেপ্টেম্বর ) সন্ধ্যায় তিনি পাঁচন্দর ইউনিয়নের বিনোদপুরসহ তানোর পৌরসভার হরিদেবপুর, সমাসপুর, তালন্দ এবং আশপাশের বেশ কয়েকটি পূজা মন্ডপে যান।
পরিদর্শনকালে ইউএনও নাঈমা খান উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তিনি পূজায় আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এসময় তিনি বলেন,
দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। মন্দিরে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব।
ইউএনও আরও জানান, সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় নজরদারি চালু রয়েছে। যাতে পূজার পরিবেশ সবার জন্য আনন্দময় ও নিরাপদ থাকে।


এসময় তার সঙ্গে ছিলেন তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদসহ পুলিশ সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা মন্ডপে উপস্থিত পূজারি, আয়োজক কমিটি ও স্থানীয়দের সাথে নিরাপত্তা, শৃঙ্খলা এবং সার্বিক বিষয়ে আলোচনা করেন। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতারা ইউএনও’র এ সফরকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে তানোর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। হঢাক-ঢোলের শব্দে মুখরিত পরিবেশে ভক্তরা মাতৃমূর্তির পূজা ও আরাধনায় ব্যস্ত সময় পার করছেন। সর্বস্তরের মানুষ শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd