• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রায়ের বাজারে লালবাগ বিরিয়ানি হাউজের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগীয় কোর কমিটির সভা ইউপি সচিব বারেকের অবৈধ সম্পদ ও ক্ষমতার উৎস কোথায়?দুর্নীতির শত অভিযোগেও বহাল তবিয়তে

মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার দুই পুলিশ কর্মকর্তা

Reporter Name / ২৯৮ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা জেলার সকল থানার মধ্যে ডিসেম্বর ২০২৫ মাসে মাদকদ্রব্য উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে জেলা শ্রেষ্ঠত্ব লাভ করেছেন বুড়িচং থানার দুই পুলিশ কর্মকর্তা। তারা হলেন—উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শাহপরান।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সভায় জেলার বিভিন্ন ইউনিট ও থানা থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাঁদের কর্মস্থলসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব পুলিশ সুপারের সামনে উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে সেসব বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম সকল পুলিশ সদস্যকে সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় ডিসেম্বর ২০২৫ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

পুলিশ সুপার ভবিষ্যতে আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের স্বীকৃতির ক্ষেত্রে অর্থ পুরস্কারের পরিমাণ আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd