মো: রাফি হাসান
জেলা প্রতিনিধি ঢাকা
রাজধানীতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বক্তারা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশ হারিয়েছে সম্ভাবনাময় কিছু তরুণ প্রাণ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।