• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ

মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে আজ থেকে চালু হলো সাপ্তাহিক পশুর হাট।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ হাটের কার্যক্রম শুরু হয়। সপ্তাহের প্রতি শনিবার নিয়মিতভাবে হাট বসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্বোধনের দিনই বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক পশু নিয়ে ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে হাটে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

হাট চালু উপলক্ষে সকাল ১০টায় বাজার প্রাঙ্গণে এক মতবিনিময় সভা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সুজন মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাহেবুর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইনামুল গনি তালুকদার, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সওদাগর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা জাইদুল ইসলাম, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, যুবদল নেতা সাইকুল ইসলামসহ গণমাধ্যমকর্মী, গরু-ছাগল খামারি, ব্যবসায়ী ও মাংস বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং মধ্যনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাট কমিটি সূত্রে জানা গেছে, দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা ও থাকা-খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ক্রেতা-বিক্রেতাদের জন্য ব্যাংকিং সুবিধা, জাল নোট শনাক্তকরণ ব্যবস্থা এবং পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। হাট ব্যবস্থাপনায় দায়িত্বশীলরা আরও জানান, শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি থাকবে এবং কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না।

ক্রেতা শামিম মিয়া বলেন, নতুন এই হাটের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক গরু নিয়ে ব্যবসায়ীরা এখানে আসায় ক্রেতাদের জন্য পছন্দমতো পশু বেছে নেওয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, হাটে নিরাপত্তা ও অন্যান্য সুবিধা সন্তোষজনক হওয়ায় কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং ভবিষ্যতেও নিয়মিত এখানে আসতে চাই।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, নতুন এই পশুর হাট এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে এবং কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

হাট পরিচালনায় ইজারাদারের পক্ষে দায়িত্ব পালন করছেন মোঃ নেকবর হোসেন ও মোঃ শহীদ মিয়া। তারা জানান, নতুন এই হাটকে ব্যবসাবান্ধব ও আকর্ষণীয় করে তুলতে ক্রেতাদের কাছ থেকে সরকারি নিয়ম অনুযায়ী ফি নেওয়া হলেও বিক্রেতাদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া হচ্ছে না। এতে দূর-দূরান্তের খামারি ও ব্যবসায়ীরা সহজেই অংশগ্রহণ করতে পারছেন। তারা আশা প্রকাশ করেন, হাটটি দিন দিন আরও জমজমাট হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd