• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও অনুমোদন দক্ষিণ সুরমায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘তীর জুয়া’র রমরমা আসর: নেপথ্যে অন্তরের মা জুবেদা বেগম মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ ​কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ

মধ্যনগরে জামায়াতের উদ্যোগে শিক্ষাবিদ মনির উদ্দিন মাস্টারের স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫৫ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

শিহাব মিয়া

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা জামায়াতের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মরহুম মনির উদ্দিন মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ-১ আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মনির উদ্দিন স্যার ছিলেন হাওরাঞ্চলের শিক্ষার বাতিঘর। তিনি ভাটি অঞ্চলে শিক্ষা বিস্তারের পথিকৃৎ হিসেবে কাজ করেছেন। অনগ্রসর সুনামগঞ্জে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি ছিলেন একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা ও জামায়াতে ইসলামী মধ্যনগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। আমৃত্যু তিনি সংগঠনের দায়িত্ব পালন করেছেন।”

তিনি আরও বলেন, “মনির স্যারের রেখে যাওয়া কাজ বাস্তবায়নের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু বসন্ত কুমার বিশ্বাস, ডা. মুক্তাদির হোসেন সুজন, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট মহসিন রেজা মানিক, হাফেজ মাওলানা আবু বকর, মাহবুব হোসেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের প্রভাষক আমিন উদ্দিন, জগলুল হোসেন পীর, মরহুমের পুত্র মিনহাজ উদ্দিন পল্লব, রাশিদ আলম, ইসমাইল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd