• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক কন্যাশিশু: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি তানোরে মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি থানায় লিখিত অভিযোগ আলীকদমে এক পিস ইয়া/বায় ৩ মাসের কারাদণ্ড ফকিরহাটে ভৈরব নদী থেকে ম/স্ত/ক/বি/হী/ন অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার সাধু সাজা বনাম সাধু থাকা: আমাদের সামাজিক নৈতিকতার সংকট

ব্রাহ্মণ পাড়া ডায়াবেটিক সমিতির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Reporter Name / ২৫০ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যধৌল এলাকায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় হাসপাতাল সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, রোগী এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিবার ও সমাজের ভূমিকা”। এ উপলক্ষে এক আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আহম তাইফুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব  মোঃ জসিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “ডায়াবেটিস এখন একটি নীরব ঘাতক। এটি নিয়ন্ত্রণে রাখতে হলে শুধু চিকিৎসা নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, গ্রাম পর্যায়ে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও সরকার এ ধরনের উদ্যোগকে সমর্থন দেবে।সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ আতাউর রহমান জসিম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ব্রাহ্মণ পাড়া ডায়াবেটিস সমিতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার মোহাম্মদ শেখ হাসিবুর রেজা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা,মোশারফ খান চৌধুরী সমাজ সেবক, মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী উপ পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয়, সৈয়দ অধ্যক্ষ কাইয়ুম ,অধ্যক্ষ খলিলুর রহমানক সহ আরও স্থানীয়  জনপ্রতিনিধি, চিকিৎসক ও সমাজসেবকরা। বক্তারা তাদের বক্তব্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়াম এবং মানসিক চাপ কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আগত রোগীদের বিনামূল্যে রক্তে শর্করা পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd